
রুহুল আমিন সুমন সাতক্ষীরা প্রতিনিধি
আসন্ন ৫নং কৈখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২নং ওয়ার্ডে মেম্বার পদে এক সম্ভাবনাময় তরুণ প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন মোঃ ওমর ফারুক
তিনি ২নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার মোঃ নুর ইসলাম মোড়লের সুযোগ্য পুত্র পিতার সততা আদর্শ ও জনসেবার ধারা বুকে ধারণ করে এবার তিনি ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, মোঃ ওমর ফারুক বর্তমানে ২নং ওয়ার্ডের যুবকদের আইকন হিসেবে পরিচিত এলাকার যে কোনো সামাজিক কাজ খেলাধুলা ওয়াজ মাহফিল কিংবা বিপদ-আপদে তাকে সবার আগে পাওয়া যায়। তার বিনয়ী ব্যবহার ও পরোপকারী মনোভাব অল্প সময়েই তাকে সকলের কাছে প্রিয় করে তুলেছে
বিশেষ করে অসহায় গরীব দুঃখী মানুষের একমাত্র বন্ধু হিসেবে তিনি এলাকায় সুপরিচিতি লাভ করেছেন কারো বাড়িতে অসুস্থ রোগী কারো মেয়ের বিয়ে কিংবা কোনো গরিব পরিবারের অভাব-অনটনে ওমর ফারুক নীরবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন
এ বিষয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ ওমর ফারুক বলেন আমার বাবা সাবেক মেম্বার মোঃ নুর ইসলাম মোড়ল সারাজীবন সততার সাথে মানুষের সেবা করেছেন আমি তার সন্তান হিসেবে তার সেই আদর্শকে ধরে রাখতে চাই। আমি নির্বাচিত হলে ২নং ওয়ার্ডকে একটি আধুনিক মাদকমুক্ত ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। গরিবের হক কখনো নষ্ট হতে দেব না
এলাকার প্রবীণ ব্যক্তি আঃ সাত্তার বলেন নুর ইসলাম মোড়ল একজন ভালো মেম্বার ছিলেন তার ছেলে ওমর ফারুকও তার বাবার মতোই ভালো মানুষ আমরা চাই বাবার মতো ছেলেও মানুষের সেবা করার সুযোগ পাক
তরুণ ভোটারদের মাঝে ওমর ফারুককে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে অনেকের মতে শিক্ষিত ভদ্র ও জনবান্ধব এই তরুণ প্রার্থী নির্বাচিত হলে ২নং ওয়ার্ডের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে
Reporter Name 

















