
যশোর প্রতিনিধি : আরিফ হোসেন
যশোর সদরের রূপদিয়ার হেলাল হোসেন কর্তৃক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জাহানারা বেগম।
শনিবার (৩১ অক্টোবর, ২০২৬) সকাল ১০টায় রূপদিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে জাহানারা বেগম বলেন, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে যশোর প্রেসক্লাবে কোতোয়ালী থানাধীন চাউলিয়া গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে মোঃ হেলাল হোসেন কর্তৃক যে সংবাদ সম্মেলন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি গণমাধ্যমকর্মীদের নিকট অসত্য, বানোয়াট, ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়াতে এ অপচেষ্টা করেছে।
তিনি বলেন, সাংবাদিকদের দেওয়া লিখিত বক্তব্যে হেলাল দাবি করেছে গত ২৪ অক্টোবর ২৬ ইং তারিখে আমার দুই পুত্র ইমদাদুল ইসলাম টুটুল ও মেহেদী হাসান বাবু বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নালিশী জমিতে অনধিকার প্রবেশ করে জমি দখলের চেষ্টা করে। সংবাদ সম্মেলনে উপস্থাপিত বক্তব্যের সূত্র ধরে সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমে আমার দুই পুত্রকে নিয়ে যেসব মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে আমি মোছাঃ জাহানারা বেগম, পিতাঃ মৃত জয়নাল আবেদীন, গ্রামঃ চাউলিয়া পশ্চিমপাড়া, থানাঃ কোতয়ালী, জেলা যশোর। আমার পরিবারের পক্ষ হতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকাশিত সংবাদে এসব সংবাদের সঙ্গে বাস্তবতার কোন মিল নেই। যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশের ফলে আমাদের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সম্মান ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে। প্রকৃত সত্য ঘটনা হলো এ দিন আমার বড় পুত্র মেহেদী হাসান তার কর্মস্থল চট্টগ্রাম এবং ছোট পুত্র সরকারি কর্মকর্তা ইমদাদুল ইসলাম টুটুল তার কর্মস্থল মেহেরপুর অফিসে ছিল। যার সিসি টিভি ফুটেজ ও প্রমাণ পত্র সংরক্ষিত আছে।
তিনি আরো বলেন, আমি আশঙ্কা করছি হেলাল তার স্বার্থ হাসিলের জন্য আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করিতে পারে। এ ঘটনায় আমি ইতিমধ্যে কোতোয়ালী থানায় ডায়েরিভুক্ত করেছি। যাহার জিডি নং- ২৫৬৩ তারিখ ৩০/১০/২৬।
অতএব, আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকৃত সত্য প্রকাশের ও প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।
Reporter Name 










