Dhaka 4:41 am, Tuesday, 3 November 2026

কৈখালীতে চেয়ারম্যান প্রার্থী আনিছুজ্জামান আনিসের মতবিনিময় সভায় জনতার ঢল, দিলেন অভিনব প্রতিশ্রুতি

  • Reporter Name
  • Update Time : 09:56:25 am, Monday, 2 November 2026
  • 24 Time View

আমিন সুমন সাতক্ষীরা প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুজ্জামান আনিসের উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে যাদবপুর বাজার চত্বরে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় ৫নং কৈখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন। সাধারণ মানুষের মতামতের ভিত্তিতেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আনিছুজ্জামান আনিস ভাই বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, গরিব-দুঃখী অসহায় মানুষের পাশে থাকার জন্য চেয়ারম্যান প্রার্থী হয়েছি।”

এ সময় তিনি এক অভিনব প্রতিশ্রুতি দিয়ে বলেন, *”ইউনিয়ন পরিষদ আমার বাড়ির পাশেই। আপনারা যারা ইউনিয়ন পরিষদে আমাকে না পাবেন, তারা সরাসরি আমার বাড়িতে চলে আসবেন। আমি আপনাদের সকল কাজের সমাধান করে দেব।”

তিনি আরও বলেন, “বিপদ-আপদে যে কোনো মুহূর্তে, দিন হোক বা রাত, আমাকে ডাকলে আপনারা পাশে পাবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই হয়ে সারাজীবন আপনাদের সেবা করে যেতে চাই।”

সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দা রহিম মোল্লা বলেন, “আনিস ভাইয়ের মতো মানুষই দরকার। তার কথা ও কাজে মিল আছে। তার এই প্রতিশ্রুতি আমাদের মুগ্ধ করেছে।

আরেক বাসিন্দা জামাল হোসেন বলেন, “আমরা একজন সাধারণ মানুষের চেয়ারম্যান চাই, যাকে সবসময় কাছে পাওয়া যাবে। আনিস ভাই সেই মানুষ।

সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও সমর্থন দেখে মনে হচ্ছে, ৫নং কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান পদে আনিছুজ্জামান আনিস একজন শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঈশ্বরদীতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন

কৈখালীতে চেয়ারম্যান প্রার্থী আনিছুজ্জামান আনিসের মতবিনিময় সভায় জনতার ঢল, দিলেন অভিনব প্রতিশ্রুতি

Update Time : 09:56:25 am, Monday, 2 November 2026