
রুহুল আমিন সুমন
সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাগর আলী (৫০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে শ্যামনগরের বংশীপুর লস্কর পাম্প সংলগ্ন সোনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম শওকত।
স্থানীয় সূত্রে জানা যায়, ভেটখালী থেকে ছেড়ে আসা শ্যামনগর-কালীগঞ্জ অভিমুখী একটি লোকাল বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক সাগর আলী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
Reporter Name 










