
রুহুল আমিন সুমন সাতক্ষীরা প্রতিনিধি
আসন্ন ৫নং কৈখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২নং ওয়ার্ডে নির্বাচনী আমেজ জমে উঠেছে। ওয়ার্ডের পাড়া-মহল্লায় এখন একটাই স্লোগান –
*এশার ভাই সালাম নিন, দোয়া ও সমর্থন দিন।*
*এশার ভাইয়ের দুই নয়ন, ২নং ওয়ার্ডের উন্নয়ন।”*
২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তরুণ সমাজসেবক এশার ভাইকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
স্থানীয় ভোটাররা জানান, এশার ভাই শুধু একজন প্রার্থী নন, তিনি এলাকার সুখে-দুঃখে সবসময় পাশে থাকা একজন আপনজন। বিশেষ করে তরুণ সমাজের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়, কারণ তার নির্বাচনী প্রধান অঙ্গীকার – *মাদক মুক্ত সমাজ গড়ি, এশার ভাইকে সমর্থন করি”
এশার ভাই বলেন, “আমি নির্বাচিত হলে ২নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। আমার প্রথম কাজ হবে ওয়ার্ডকে মাদকমুক্ত করা, রাস্তাঘাটের উন্নয়ন, গরিব অসহায় মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সরকারি সকল সুবিধা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া।”
এলাকার মুরব্বিরা বলেন, এশার ছেলেটা ভালো। তার ব্যবহারে আমরা মুগ্ধ। সে সবাইকে সম্মান করে। এমন শিক্ষিত, ভদ্র ও তরুণ নেতৃত্বই আমাদের দরকার।
ইতিমধ্যে ২নং ওয়ার্ডের প্রতিটি চায়ের দোকান ও মোড়ে মোড়ে এশার ভাইয়ের সমর্থনে আলোচনা চলছে। সাধারণ ভোটারদের প্রত্যাশা, এশার ভাই নির্বাচিত হলে ২নং ওয়ার্ডের চিত্র পাল্টে যাবে
Reporter Name 










