
বিশেষ প্রতিনিধিঃ লাবলু বিশ্বাস
পাবনার ঈশ্বরদীতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) রাতে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে পত্রিকাটির প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
পত্রিকাটির ঈশ্বরদী প্রতিনিধি রঞ্জিত কুমার শীলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক সমকোণ পত্রিকার সম্পাদক আব্দুল মান্নান টিপু, সাবেক সভাপতি ও সাপ্তাহিক জংশন পত্রিকার সম্পাদক এস এম রাজা, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক সমকাল পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি ও সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার এবং ঈশ্বরদী ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুদ ।
বক্তারা বলেন, একটি সংবাদপত্রের পথচলায় প্রথম বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করাই একটি গণমাধ্যমের প্রধান লক্ষ্য হওয়া উচিত। স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি সত্য ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ সময় তাঁরা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন বিষয়, সংবাদ পরিবেশনের মান এবং গণমাধ্যমের দায়িত্ব ও পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
এ সময় বিজয় টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, বাংলাদেশ বুলেটিনের ও জনপ্রিয় অনলাইন পত্রিকা সংবাদ ভূমির সম্পাদক খালেদ মাহমুদ সুজন, চ্যানেল এসের সবুজ দেওয়ান, সংবাদ প্রতিদিনের শাহীনুর রহমান বাঁধন, দৈনিক স্বত:কন্ঠের সৌরভ কুমার দেবথান, সাপ্তাহিক ঈশ্বরদীর মাসুদুল ইসলাম মাসুদ, দৈনিক আলোকিত সকালের ফজলে রাব্বি মানিক, গাজী টিভির রাসেল আলী, সংবাদ দিগন্তের মাহফুজুর রহমান, প্রতিদিনের বাংলাদেশের মাহবুব মিঠুন এবং দৈনিক দেশের পত্রের সিয়াম রহমানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Reporter Name 










