Dhaka 4:42 am, Tuesday, 3 November 2026

পাবনায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় গ্রাম ছাড়া একটি পরিবার, আতঙ্কে দিন কাটছে সালমান রহমানের 

  • Reporter Name
  • Update Time : 09:51:22 am, Monday, 2 November 2026
  • 17 Time View

স্টাফ রিপোর্টার :

পাবনায় চড়া সুদের টাকা পরিশোধ করতে না পেরে চাটমোহর ও সদর উপজেলার কয়েকটি পরিবার গ্রাম ছাড়া হওয়ার অভিযোগ উঠেছে। পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের দুলাল উদ্দিন প্রামাণিকের ছেলে মনিরুল ইসলাম ওরফে ‘সুদে মনির’-এর অব্যাহত হুমকি ও নির্যাতনের মুখে পরিবারগুলো এখন বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের ধানবিলা গ্রামের আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে সালমান রহমান তার ব্যবসায়িক প্রয়োজনে গত ২০২৫ সালের ৯ জুন পর্যায়ক্রমে ৪ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন মনিরুল ইসলামের কাছ থেকে। পরবর্তী সময়ে সালমান বিভিন্ন দফায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা পরিশোধও করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, মূল টাকার প্রায় সিংহভাগ পরিশোধ করা হলেও সুদের ব্যবসায়ী মনিরুল ইসলাম এখন সুদ-আসলসহ আরও ৯ লক্ষ টাকা দাবি করছেন। এই অন্যায্য ও অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে মনিরুল স্থানীয় মাস্তান ও লাঠিয়াল বাহিনী দিয়ে সালমান ও তার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদর্শন শুরু করে। ভুক্তভোগী জানান আমরা প্রায় সব টাকাই দিয়ে দিয়েছি। কিন্তু মনিরুল এখন জোরপূর্বক ৯ লাখ টাকা দাবি করছে। টাকা না দিলে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক ভুক্তভোগীরা জানান মনিরুলের এই প্রভাবশালী ও সন্ত্রাসী বাহিনীর ভয়ে অসহায় পরিবারের সদস্যরা শেষ পর্যন্ত নিজেদের গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে। শুধু সালমানই নন, স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল ওরফে সুদে মনিরের এমন চড়া সুদের জালে আটকে আরও কয়েকটি পরিবার বর্তমানে এলাকাছাড়া।

বর্তমানে সালমান রহমান ও তার পরিবার চরম জীবননাশের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। চড়া সুদের এই করাল গ্রাস থেকে মুক্তি পেতে এবং নিজেদের জানমালের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সুদখোর মনিরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন মৌখিকভাবে বিষয়টি শুনেছি তবে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি । অভিযোগ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

এ ব্যাপারে পাবনা জেলা পুলিশ সুপার আশ্রাফ আলী বিষয়টি আমলে নিয়ে তদন্ত পূর্বক প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা পাবনাবাসীর ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঈশ্বরদীতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন

পাবনায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় গ্রাম ছাড়া একটি পরিবার, আতঙ্কে দিন কাটছে সালমান রহমানের 

Update Time : 09:51:22 am, Monday, 2 November 2026