
রুহুল আমিন সুমন সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শেখ আব্দুর রহিম এখন সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত। এলাকায় গেলে শোনা যায় একটাই কথা চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বসলেই মানুষ যেন মায়ায় পড়ে যায়, কি জাদু আছে তার কথায় জানি না
৫নং কৈখালী ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় প্রতিদিন শত শত মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে চেয়ারম্যানের কাছে আসছেন তিনি হাসিমুখে সবার কথা শুনছেন এবং তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছেন। তার ব্যবহার আন্তরিকতা ও মিষ্টি ভাষায় মুগ্ধ হচ্ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ
স্থানীয় বাসিন্দা রাশিদুল শেখ বলেন চেয়ারম্যান সাহেবের মতো মানুষ হয় না তার কাছে গেলে মনে হয় নিজের আপন ভাইয়ের কাছে গেছি এত সুন্দর করে বোঝান, রাগ করেও থাকা যায় না। তার কথায় সত্যিই জাদু আছে
আরেক নারী ভোটার ফাতেমা খাতুন বলেন আমি বিধবা ভাতার জন্য গিয়েছিলাম তিনি আমাকে মা বলে ডেকে চেয়ারে বসতে বললেন চা খাওয়ালেন আমার কাজটা সাথে সাথেই করে দিলেন। এমন চেয়ারম্যান আমরা আগে পাইনি
জানা যায় দায়িত্ব গ্রহণের পর থেকে শেখ আব্দুর রহিম ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করেছেন রাস্তাঘাট পাকাকরণ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, গরিব অসহায়দের মাঝে সরকারি ভাতা ও সহায়তা স্বচ্ছভাবে বন্টন করে তিনি ইতিমধ্যে একজন সফল ও মানবিক চেয়ারম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন
তার এই মানবিক গুণাবলী ও মায়াবী ব্যক্তিত্বের কারণে দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে তিনি এখন অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন ব্যক্তি
Reporter Name 










