Dhaka 2:09 am, Monday, 2 November 2026

কালিয়াকৈরে ফের ত্রিশ হাজার বেতনের দাবীতে কারখানার শ্রমিকদের বিক্ষাভ, দীর্ঘ যানজট

  • Reporter Name
  • Update Time : 11:34:47 am, Sunday, 1 November 2026
  • 9 Time View

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ, চন্দ্রা সফিপুর, মৌচাক এলাকায়  নূন্যতম বেতন ত্রিশ হাজার টাকার দাবীতে কারখানার কর্মরত শ্রমিকরা বিক্ষোভ করে সড়ক অবরোধ করে। শনিবার দুপুরে  উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানা থেকে শ্রমিকরা বের হয়ে মহাসড়কে অবস্থান নেয়। এ সময় আশেপাশের কারখানার শত শত শ্রমিক সড়কে বেড়িয়ে আসে। নারী পুরুষ শ্রমিকরা লাঠি হাতে সড়কে বিক্ষোভ করতে থাকে। তারা ত্রিশ হাজার টাকা বেতনের জন্য স্লোগান দিতে থাকে।

সরোজমিনে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক  এলাকায় গিয়ে দেখা যায়, শত শত শ্রমিক রাস্তায় নেমে পরে। রোদ আর গরম উপেক্ষা করে তারা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান করে। এ সময় রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে বাস ট্রাকসহ শত শত যানবাহন আটকে যায়। এ সময় যাত্রীবাহী বাসের নারী,শিশু ও বৃদ্ধ যাত্রীদের ও সড়কে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এক পর্যায়ে   শ্রমিকরা সড়কে অবস্থান নেয় বেতন বাড়ানোর দাবিতে নানান স্লোগান দেন। শ্রমিকরা অটো রিকসা সহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তারা দল বেধে মহাসড়কে অবস্থান নেয়। তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা মহাসড়ক যানচলাচল করতে দিবেনা বলে হুশিয়ারী দেয়। মহাসড়কের গাজীপুর থেকে বোর্ডঘর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানজটে আটকে আছে সব ধরনের যানবাহন। এ দিকে উপজেলার অনেক কারখানায় কাজ বন্ধ করে শ্রমিকরা মহাসড়কে আন্দোলনে নামে।

এ রির্পোট লেখা পর্যন্ত সড়কে যানযানচলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের মৌচাক,  চন্দ্রা  পল্লী বিদ্যুৎ,সফিপুর  ফ্লাইওভারগুলোতে যানবাহন আটকে আছে।

আন্দোলনরত কারখানার শ্রমিকরা জানায়, সকল জিনিস পত্রের দাম বেড়েছে কিন্ত আমাদের বেতন বাড়েনী। ত্রিশ হাজার টাকা বেতনের দাবী নিয়ে রাস্তায় নেমেছি।

কালিয়াকৈর থানার (ওসি) সহিদুল ইসলাম বলেন, মহাসড়কে কারখানার শ্রমিকদের বুজিয়ে সড়ক যানচলাচলের জন্য কাজ করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পার্বতীপুরে যুব দিবস পালিত 

কালিয়াকৈরে ফের ত্রিশ হাজার বেতনের দাবীতে কারখানার শ্রমিকদের বিক্ষাভ, দীর্ঘ যানজট

Update Time : 11:34:47 am, Sunday, 1 November 2026