Dhaka 11:04 pm, Saturday, 31 October 2026

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অন্তত ৫

  • Reporter Name
  • Update Time : 05:53:54 pm, Saturday, 31 October 2026
  • 3 Time View

নিজস্ব প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার মালঞ্চি এলাকায় গতকাল শুক্রবার ৩০ অক্টোবর বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সময় সংঘটিত বজ্রপাতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ঝপঝপিয়া সোনাপাতলের বিলে মাছ ধরার সময় হঠাৎ করেই আকাশ কালো হয়ে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় মালঞ্চি এলাকার মাঠে ও খোলা আকাশের নিচে মাছ ধরছিলেন বেশ কয়েকজন যুবক । হঠাৎ বিকট শব্দের পরপর কয়েকটি বজ্রপাত হলে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বজ্রপাতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত ব্যক্তিরা হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউলের ছেলে শাওন

নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল শাজাহান আলীর ছেলে মিজান নাজিম উদ্দিন এর ছেলে সাজিদ শাহাদুলের ছেলে আব্দুল্লাহ ও ইবাদুলের ছেলে ইমন । এরা সবাই পাবনা সদর উপজেল মালঞ্চি ইউনিয়নে একই গ্রামের বাসিন্দা । নিহতদের মধ্যে দিনমজুর ও কৃষকরা রয়েছেন বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা জেলার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছেছে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাবনায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অন্তত ৫

Update Time : 05:53:54 pm, Saturday, 31 October 2026