Dhaka 11:02 pm, Saturday, 31 October 2026

পাবনায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : 08:23:33 pm, Saturday, 31 October 2026
  • 3 Time View

পাবনা প্রতিনিধি:

পাবনায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও মজুদ রাখার দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযান চালিয়ে ৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) পাবনা সদর উপজেলার বড় বাজার এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও মজুদ রাখার দায়ে মোজাম স্টোরকে ৫ হাজার টাকা এবং সেলিনা এন্ড সন্স স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রতিষ্ঠান দুটির কাছ থেকে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, পাবনার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হিমেল মিয়া। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর, পাবনার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশদূষণ রোধ এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, বিক্রি ও মজুদ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাবনায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

পাবনায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

Update Time : 08:23:33 pm, Saturday, 31 October 2026