
নিজস্ব প্রতিনিধি ঃ
পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ১২৬ নং কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই রয়েছে পাবনা অভিমুখি হাইওয়ে রাস্তা। ওই রাস্তায় নেই কোনো গতি নিরোধ ব্যবস্থা। এছাড়া বিদ্যালয়টির মাঠের পাশে কোনো সীমানা প্রাচীর নেই। খোলা মাঠে অ্যাসেম্বলি করা হয়। ঢুকে পরে বহিরাগত লোকজন । শিক্ষার্থীরা ভয় ও ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়।কিছুদিন আগেও বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আহত হয়েছেন।
১৯৮৯সালে এ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেই থেকে এখন পর্যন্ত বিদ্যালয়টির চারপাশে সীমানা প্রাচীর দেওয়া হয়নি। যার কারণে যেকোনো সময় বেপরোয়াভাবে যানবাহন চলায় । এতে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা রাস্তা পারাপার, খেলাধুলা, অ্যাসেম্বলি করছে।সীমানা পাচীর না থাকাতে স্কুলের মাঠে বহিরাগতরা এসে খেলাধুলা করে যার ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পায় না। আর এই পাচির না থাকায় খেলাধুলার সামগ্রী বাহিরে রাখতে পারে না অথচ এই সীমানা পাচিরের দ্রুত দাবী করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ঝুঁকি নিয়ে সহপাঠীদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে হয়। খেলাধুলা করা অবস্থায় প্রায় অটোরিকশা ও মোটরসাইকেল ঢুকে পড়ে। পাচির না থাকার কারণে এসব যানবাহন হুট করে ঢুকে পড়ে। আমরা খেলাধুলার জন্য নিরাপদ মাঠ চাই। ডিসি স্যার ও ইউএনও স্যার আমাদের বিদ্যালয় পরিদর্শন করে মাঠের পাশে দেয়ালের ব্যবস্থা করবে, আমরা এমনটাই প্রত্যাশা করি।
শিক্ষার্থীরা জানায়, মাঠে খেলাধুলার পাশাপাশি সড়ক পারাপার হতে আমাদের অনেক ভয় লাগে। আমাদের বিদ্যালয়ের পাশে যেমন সীমানা প্রাচীর প্রয়োজন, তেমনি রাস্তার ওপর দুইটি স্পিড ব্রেকার দেওয়ার জোর দাবি করছি।
স্থানীয় বাসিন্দা মো. আলাউদ্দীন জানান, একটি বিদ্যালয়ের মাঠ কিভাবে শিক্ষার্থীদের মাঠে ঝুঁকি নিয়ে খেলাধুলা করতে হয়। প্রায় তারা সড়ক দুর্ঘটনার শিকার হন। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে দ্রুত সীমানা প্রাচীর দেওয়া প্রয়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী নাই বিষয়গুলো নিয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের জানানো হয়েছে। মাঠের পাশে সীমানা প্রাচীর দেওয়া খুব জরুরি। সীমানা প্রাচীর হলেই, আমাদের ছাত্র-ছাত্রী নিরাপদে খেলাধুলা করতে পারবে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছা নাসের চৌধুরী
বলেন, এ বিষয়ে শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান এর সীমানা প্রাচীর স্থাপন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।
Reporter Name 


















