Dhaka 12:14 am, Thursday, 29 October 2026

কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই 

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে দিনে দুপুরে এ এম এম তৌহিদুর রশিদ নামের এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় ছিনতাইকারীরা একটি প্রাইভেটকার নিয়ে এসে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়। এ এম এম তৌহিদুর রশিদ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বলে জানা গেছে।

ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানা যায়, ওই ব্যাংক কর্মকর্তা এ এম এম তৌহিদুর রশিদ রবিবার দুপুরে সোনালী ব্যাংক কালিয়াকৈর শাখায় থাকা তারা বাবা এস এম হারুনুর রশিদের একাউন্ট থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন। পরে উত্তোলনকৃত টাকা গুলো নিয়ে একটি অটোরিক্সা যোগে হিজলতলী এলাকায় তার বাড়ীতে ফিরছিলেন। ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাংসাই ব্রীজের পাশে পৌছালে পিছন থেকে একটি সাদা রংয়ের এক্স করলা প্রাইভেটকার নিয়ে এসে রিক্সার গতিরোধ করে ছিনতাইকারীরা। পরে এ এম এম তৌহিদুর রশিদের কাছে থাকা টাকার ব্যাগ জোরপুর্বক টেনে নিয়ে টাঙ্গাইলের দিকে চলে যায় ছিনতাইকারীরা। পরে তিনি পুলিশের জরুরী সেবায় ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগে ছিনতাইকারীরা এলাকা ত্যাগ করতে সক্ষম হয়। এঘটনায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ এম এম তৌহিদুর রশিদ বাদী সন্ধা ৬ টার দিকে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ যাওয়ার আগেই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অপরীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই 

Update Time : 07:54:10 pm, Sunday, 25 October 2026