Dhaka 11:59 pm, Wednesday, 28 October 2026

সড়ক দুর্ঘটনা হ্রাসে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান, পাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

  • Reporter Name
  • Update Time : 05:58:22 pm, Wednesday, 28 October 2026
  • 42 Time View

নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক ও পথচারীদের সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন পুলিশ সুপার আবু আশ্রাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন আবুল কালাম আজাদ ও পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ পাবনা সার্কেল অফিসের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আলতাফ হোসেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী।

আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের দায়িত্বশীল আচরণ, নির্ধারিত গতিসীমা মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার এবং সড়ক পরিবহন আইন অনুসরণের বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাবনার আবুল বরকত বাস টার্মিনালে জেলা মোটর মালিক গ্রুপের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন, পাবনার আয়োজনে এবং বিআরটিএ, পাবনা সার্কেলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সবার সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা কমাতে নিরাপদ সড়ক গড়তে আইন মানুন, জীবন বাঁচান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

সড়ক দুর্ঘটনা হ্রাসে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান, পাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

Update Time : 05:58:22 pm, Wednesday, 28 October 2026