
যশোর প্রতিনিধি:
কেন্দ্র ঘোষিত ৩১ অক্টোবরের ঐতিহাসিক লং মার্চ সফল করার লক্ষ্যে যশোরের মণিরামপুর উপজেলার ৩ নং ভোজগাতি ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন করেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ৪ঃ৩০ নিয়ে শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও হাট-বাজার প্রদক্ষিণ করে। এসময় সাধারণ মানুষের মাঝে ৩১ অক্টোবরের লং মার্চের ৭ দফা দাবির লিফলেট বিতরণ করা হয়।
শোডাউনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ৩ নং ভোজগাতি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামীম হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর মাওলানা রহমত আলী, নায়েবে আমীর ও সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা সাইফুল ইসলামসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বলেন, “১১ দলীয় ঐক্যের ডাকে ৩১ অক্টোবরের লং মার্চ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ ৭ দফা দাবি আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, এই লং মার্চ কোনো দলীয় কর্মসূচি নয়, এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন। ভোজগাতি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা এই কর্মসূচি সফল করবো ইনশাআল্লাহ।
শতাধিক মোটরসাইকেলের এই শোডাউনে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আরিফ হোসেন 


















