Dhaka 11:28 am, Tuesday, 3 November 2026

চলমান আন্দোলনে শ্রমিক আহত,নিহত হবার গুজব ছড়ানো হচ্ছে -গাজীপুর জেলা পুলিশ

  • Reporter Name
  • Update Time : 10:07:51 am, Tuesday, 3 November 2026
  • 24 Time View

দেলোয়ার সিকদার, প্রতিনিধি, কালিয়াকৈর(গাজীপুর)

গাজীপুর জেলায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে শ্রমিক আহত,নিহত হবার গুজব প্রচারে গাজীপুর জেলা পুলিশ প্রেস রিলিজের মাধ্যমে এর বক্তব্য প্রদান করেছে।সেখানে উল্লেখ করা হয়েছে,”সম্প্রতি গাজীপুর জেলার কালিয়াকৈরসহ (মৌচাক, সফিপুর পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা) বিভিন্ন স্থানে গার্মেন্টস শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে আন্দোলন করে আসছে। চলমান আন্দোলনে সাধারণ শ্রমিকদের আড়ালে কোন দুস্কৃতিকারী ও অশুভ চক্র যাতে কোন প্রকার সহিংসতা, ভাঙচুর, রাষ্ট্রীয় ও জনগণের কোন সম্পদ এবং জনগণের জানমালের কোন প্রকার ক্ষতিসাধন করতে না পারে সে লক্ষ্যে বাংলাদেশ পুলিশ অত্যন্ত সংযমী, ধৈর্যশীল, নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে এমনকি আন্দোলনকারীদের সাথে সরাসরি কোন সংঘাতে লিপ্ত না হয়ে দায়িত্ব পালন করে আসছে। কিন্ত লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় ষড়যন্ত্রকারী ব্যক্তি ও গোষ্ঠী তাদের হীনস্বার্থ চরিতার্থ করা ও পুলিশের বিপক্ষে সাধারণ আন্দোলনকারীদের ক্ষেপিয়ে তোলার মানসে পুলিশের গুলিতে আন্দোলনকারী শ্রমিক/ছাত্র আহত/নিহত হবার মতো গুজব প্রচার করে আসছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। বাস্তবে গাজীপুর জেলায় গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের পক্ষ থেকে গুলি বর্ষণ এবং তার প্রেক্ষিতে কোন আন্দোলনকারী আহত/নিহত হবার ঘটনা ঘটেনি। সুতরাং আন্দোলনকারী শ্রমিক ও সাধারণ জনগণকে কোন প্রকার গুজব ও অপপ্রচারে কান না দেবার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সাথে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ইতোমধ্যে মজুরী বোর্ড গঠন করার মাধ্যমে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবীকে আমলে নিয়েছে।

এমতাবস্থায়, দুস্কৃতিকারীদের প্ররোচনা ও উস্কানীতে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও ও সহিংস ঘটনা ঘটানো থেকে বিরত থেকে নিজ নিজ কাজে মনোনিবেশ করার জন্য সকল শ্রমিক ও সাধারণ জনগণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ পুলিশ সকল নাগরিকের আইনানুগ ও নিয়মতান্ত্রিক কার্যক্রমে পাশে থাকবে”।মর্মে জেলা পুলিশ প্রেস রিলিজ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চলমান আন্দোলনে শ্রমিক আহত,নিহত হবার গুজব ছড়ানো হচ্ছে -গাজীপুর জেলা পুলিশ

চলমান আন্দোলনে শ্রমিক আহত,নিহত হবার গুজব ছড়ানো হচ্ছে -গাজীপুর জেলা পুলিশ

Update Time : 10:07:51 am, Tuesday, 3 November 2026