Dhaka 4:38 am, Tuesday, 3 November 2026

পার্বতীপুরে যুব দিবস পালিত 

স্টাফ রিপোর্টার ঃ সারাদেশের মত পার্বতীপুরেও জাতীয় যুব দিবস পালিত হয়েছে আজ ১ নভেম্বর সকাল ১১ টা ৩০ মিনিটে উপজেলা চত্তরে একটি র‍্যালি প্রদক্ষিণ শেষে মিলনায়তনে গিয়ে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” । উক্ত অনুষ্ঠানে আয়োজনে ছিল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, পার্বতীপুর ও সৌজন্যে ছিল কাম টু ওয়ার্ক (CTW)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ জেড. এম রেজওয়ানুল হক, মাননীয় সংসদ সদস্য, দিনাজপুর-৫। অনুষ্টানটি সভাপতিত্ব করেন, আরাফাত আমান আজিজ, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আমিনুল ইসলাম শাহ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পার্বতীপুর উপজেলা বিএনপি, মো: রাওফুন রহমান, উপ নির্বাহী পরিচালক, কাম টু ওয়ার্ক (CTW), মন্মথপুর, উপজেলা প্রাণী সম্পদ অফিসার পবিত্র কুমার পার্বতীপুর, অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, কৃষিবিদ লুৎফুন নাহার, কৃষি সম্প্রসারণ অফিসার পার্বতীপুর । স্বাগত বক্তব্য রাখেন, মোঃ আনিসুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার এবং অনুষ্ঠানে সফল আত্মকর্মী হিসেবে বক্তব্য রাখেন, মেহেদী হাসান, সুমন সরকার ও নয়ন ইসলাম প্রমুখ। তারা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে কিভাবে স্বাবলম্বী হয়েছেন সেই অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুব সমাজই প্রধান শক্তি। দক্ষ যুবকরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে। তাই সকল যুবক-যুবতীকে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মী হওয়ার আহ্বান জানানো হয়। পরে প্রধান অতিথি যুবকদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও বিপুল সংখ্যক তরুণ-তরুণী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঈশ্বরদীতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন

পার্বতীপুরে যুব দিবস পালিত 

Update Time : 04:41:11 pm, Sunday, 1 November 2026