Dhaka 1:48 pm, Monday, 14 September 2026

ডাকাতি মামলার আসামির সংবাদ সম্মেলন ভেস্তে দিল ডিবির অভিযান, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালালেন নুরুন্নবী

  • Reporter Name
  • Update Time : 06:45:29 pm, Saturday, 25 July 2026
  • 138 Time View

ঈশ্বরদীতে ঝুট বোঝাই দুটি ট্রাক ডাকাতির মামলায় একজন গ্রেপ্তার, অন্যদের আটকে অভিযান অব্যহত                                                                                                  নিজস্ব প্রতিবেদকঃ
ডাকাতি মামলায় নাম আসার একদিন পর নিজের অবস্থান ব্যাখ্যা করতে বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুন্নবী আলম। তবে গোয়েন্দা (ডিবি) পুলিশের উপস্থিতির খবর পেয়ে সংবাদ সম্মেলনস্থল ছেড়ে পালিয়ে যান তিনি ও মামলার অন্য আসামিরা।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘাইল এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ঝুট বোঝাই দুটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী জিয়াউল হাসান বিপ্লব বাদী হয়ে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুন্নবী আলমসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০–১২ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে গাছপাড়া এলাকা থেকে ডাকাতি হওয়া দুটি ট্রাক উদ্ধার করে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় লুট হওয়া ঝুটের আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রূপপুরের কড়ইতলা এলাকায় ডাকাতি মামলার আসামি নুরুন্নবী আলমসহ অন্য আসামিদের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুন্নবী ও তার সহযোগীরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, মামলার এজাহারভুক্ত আসামি নিজামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পার্বতীপুরে জাতীয় পার্টির সাংগঠনিক সফর ও আলোচনা সভা 

ডাকাতি মামলার আসামির সংবাদ সম্মেলন ভেস্তে দিল ডিবির অভিযান, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালালেন নুরুন্নবী

Update Time : 06:45:29 pm, Saturday, 25 July 2026