
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার কাউন্সিল আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। কাউন্সিলকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্যসচিব মো. রুহুল আমিন মুন্সার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম ।
কাউন্সিলে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপু।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে এ কাউন্সিলের আয়োজন করা হয়েছে। কাউন্সিলের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা জোরদার করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
Reporter Name 


















