
রুহুল আমিন সুমন সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মানুষের মুখে মুখে একটি নাম মোঃ আমিনুর রহমান মল্লিক। তিনি শুধু একজন মেম্বার নন, তিনি অসহায় মানুষের বন্ধু গরিবের আস্থাভাজন ব্যক্তি
স্থানীয়রা বলেন, ডাকলে যারে কাছে পাই এই কথাটার বাস্তব উদাহরণ হলেন আমিনুর মল্লিক দিন হোক বা রাত, সুখে হোক বা দুঃখে, একটি ডাকেই তিনি ছুটে যান মানুষের পাশে
পরপর চারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি প্রমাণ করেছেন জনগণের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি ক্ষমতার অপব্যবহার নয় বরং জনসেবাকেই তিনি তার ব্রত হিসেবে নিয়েছেন
৩নং ওয়ার্ডের বয়োবৃদ্ধ আব্দুল গফুর বলেন আমিনুর মেম্বার কোনোদিন গরিব-ধনী ভেদাভেদ করেনি। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ভিজিডি কার্ড থেকে শুরু করে যে কোনো সরকারি সহায়তা তিনি সঠিক মানুষের হাতে পৌঁছে দেন। তার মতো মানুষই তো দরকার
এলাকার তরুণ সমাজের মতে অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার। মাদক বাল্যবিবাহ ও সামাজিক নানা অসঙ্গতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান তরুণদের অনুপ্রাণিত করে
চারবারের এই জনপ্রিয় মেম্বার জানান আমি জনগণের চাকর। জনগণ আমাকে যে সম্মান দিয়েছে আমি আমৃত্যু তাদের সেবা করে যেতে চাই আমার কোনো চাওয়া-পাওয়া নেই ৩নং ওয়ার্ডের মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৩নং ওয়ার্ডের সাধারণ ভোটাররা আবারও তাদের প্রিয় আমিনুর রহমান মল্লিককেই মেম্বার হিসেবে দেখতে চান
Reporter Name 


















