Dhaka 4:47 pm, Tuesday, 15 September 2026

“৭ কোটি টাকার উন্নয়ন বার্তা, বদলে যাবে কালিয়াকৈরের চিত্র”

  • Reporter Name
  • Update Time : 03:18:55 pm, Wednesday, 3 June 2026
  • 305 Time View

কালিয়াকৈরে চার গুরুত্বপূর্ণ সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, বদলে যাবে হাজারো মানুষের জীবন

মোঃ শাহ্ আলম সরকার | স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈরে শুরু হলো উন্নয়নের নতুন অধ্যায়। উপজেলার চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মাধ্যমে ৭ কোটি ৩৩ লাখ টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে মৌচাক ইউনিয়নের আড়াবাড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ূন কবির খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, “নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, গাজীপুর পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় উপজেলার ফুলবাড়ীয়া, মৌচাক ও মধ্যপাড়া ইউনিয়নের চারটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন করা হবে।

প্রকল্পসমূহ:

*** মাজিদচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়–গোয়ালবাইদ সড়ক (১.৪৬০ কিমি) – ব্যয় ২ কোটি ৭৫ লাখ টাকা।

*** সামসুদ্দিন স্পিনিং মিলস–কাসিমপুর ইউনিয়ন বর্ডার সড়ক (১.১৬০ কিমি) – ব্যয় ১ কোটি ৫৯ লাখ টাকা।

*** বারেক মার্কেট–শৈলাখালী–কুশলনাথ সড়ক (১.৫০০ কিমি) – ব্যয় ১ কোটি ৮০ লাখ টাকা।

*** আরএন্ডএইচ–এনবি পাড়া–বাশাকৈর জিপিএস–জাবেদ আলী উচ্চ বিদ্যালয় সড়ক (১ কিমি) – ব্যয় ১ কোটি ১৯ লাখ টাকা।

চারটি সড়কের মোট দৈর্ঘ্য ৫.১২০ কিলোমিটার এবং মোট ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন, উপজেলা প্রকৌশলী মাকসুদুর রহমান মিন্টু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনম ইব্রাহিম, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

“রাস্তা নয়, বদলাবে পুরো জনপদের অর্থনীতি”

স্থানীয়দের প্রত্যাশা, নতুন সড়কগুলো নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, কৃষিপণ্য পরিবহন খরচ কমবে, শিল্পাঞ্চলের সঙ্গে সংযোগ বাড়বে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তা পেলেন রেঞ্জ ডিআইজির সম্মাননা ।

“৭ কোটি টাকার উন্নয়ন বার্তা, বদলে যাবে কালিয়াকৈরের চিত্র”

Update Time : 03:18:55 pm, Wednesday, 3 June 2026