Dhaka 3:28 pm, Monday, 14 September 2026

রতনপুরের অবকাঠামো উন্নয়নে TR প্রকল্পের শুভ উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : 09:14:31 am, Wednesday, 3 June 2026
  • 268 Time View
  1.  পাবনা জেলা প্রতিনিধি।                                           রতনপুর-ডেমরা ব্রিজ নির্মাণের ফলে এলাকার মানুষের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তবে নদী তীরবর্তী কিছু পরিবারের জন্য এখনও যোগাযোগ ব্যবস্থা একটি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ব্রিজের সঙ্গে সংযুক্ত সড়কের অভাবে এসব মানুষ প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

স্থানীয়দের মতে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় ছোট-বড় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান সম্ভব। সেই ধারাবাহিকতায় আজ একটি TR প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রকল্পটির নাম “লিটনের দোকান হতে রইচ সর্দারের বাড়ি হয়ে নদী অভিমুখে রাস্তা উন্নয়ন”।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ গুলজার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পুংগলি ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি মোঃ আতিকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আলহাজ মোঃ মোজাম্মেল হক, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আব্দুল আলিম, দিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম এবং ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ সুজাউদ্দিন সুজন।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী তীরবর্তী এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় জনসাধারণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পার্বতীপুরে জাতীয় পার্টির সাংগঠনিক সফর ও আলোচনা সভা 

রতনপুরের অবকাঠামো উন্নয়নে TR প্রকল্পের শুভ উদ্বোধন

Update Time : 09:14:31 am, Wednesday, 3 June 2026