Dhaka 1:48 pm, Monday, 14 September 2026

ভাইরাল ‘সাইবার সতর্কতা’ বার্তা নিয়ে বিভ্রান্তি

  • Reporter Name
  • Update Time : 12:29:17 pm, Wednesday, 3 June 2026
  • 238 Time View

অচেনা আন্তর্জাতিক নম্বর থেকে সতর্ক থাকার পরামর্শ, তবে বার্তার অনেক দাবিই অতিরঞ্জিত

নিজস্ব প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্মে সম্প্রতি একটি সতর্কতামূলক বার্তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বার্তিটিতে দাবি করা হয়েছে, +371, +375, +381, +370, +255 এবং অন্যান্য আন্তর্জাতিক নম্বর থেকে কল এলে তা রিসিভ বা ফেরত কল করলে কয়েক সেকেন্ডের মধ্যেই মোবাইল ফোনের কনট্যাক্ট লিস্ট, ব্যাংকিং তথ্য ও ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে।

এছাড়া বার্তিতে আরও বলা হয়েছে, কোনো কলার যদি #90 বা #09 প্রেস করতে বলে, তাহলে সিম কার্ডের নিয়ন্ত্রণ প্রতারকদের হাতে চলে যেতে পারে।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বার্তির কিছু অংশ বাস্তব ঝুঁকির প্রতি সতর্ক করলেও এর বেশ কয়েকটি দাবি অতিরঞ্জিত এবং প্রমাণবিহীন।

বিশেষজ্ঞরা জানান, আন্তর্জাতিক প্রতারণার একটি পরিচিত কৌশল হলো ‘ওয়ান-রিং স্ক্যাম’ বা ‘ওয়াংগিরি স্ক্যাম’। এতে প্রতারকরা একবার কল দিয়ে কেটে দেয় এবং ভুক্তভোগীকে ফেরত কল করতে উদ্বুদ্ধ করে। এতে অতিরিক্ত আন্তর্জাতিক কল চার্জ গুনতে হতে পারে।

তবে শুধুমাত্র একটি নম্বরে কল ব্যাক করলেই কয়েক সেকেন্ডের মধ্যে ফোনের কনট্যাক্ট লিস্ট বা ব্যাংকিং তথ্য স্বয়ংক্রিয়ভাবে কপি হয়ে যাওয়ার দাবির কোনো নির্ভরযোগ্য প্রযুক্তিগত ভিত্তি নেই বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, অচেনা নম্বর থেকে আসা কল, এসএমএস বা অনলাইন বার্তার ক্ষেত্রে সচেতন থাকা জরুরি। কোনো অবস্থাতেই ওটিপি, পিন নম্বর, পাসওয়ার্ড বা ব্যক্তিগত ব্যাংকিং তথ্য অপরিচিত ব্যক্তির কাছে শেয়ার করা উচিত নয়।        সতর্ক থাকুন যেভাবে:

 অচেনা আন্তর্জাতিক নম্বরে কল ব্যাক করবেন না

 অপরিচিত লিংকে ক্লিক করবেন না

 ওটিপি, পিন বা পাসওয়ার্ড কাউকে জানাবেন না

 সন্দেহজনক কল বা বার্তা পেলে মোবাইল অপারেটর বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানান

 সামাজিক মাধ্যমে পাওয়া যেকোনো সতর্কবার্তা যাচাই করে শেয়ার করুন।

“সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আতঙ্ক নয়, সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরক্ষা। যাচাই-বাছাই ছাড়া কোনো বার্তা বিশ্বাস বা প্রচার করা উচিত নয।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পার্বতীপুরে জাতীয় পার্টির সাংগঠনিক সফর ও আলোচনা সভা 

ভাইরাল ‘সাইবার সতর্কতা’ বার্তা নিয়ে বিভ্রান্তি

Update Time : 12:29:17 pm, Wednesday, 3 June 2026