Dhaka 4:44 pm, Tuesday, 15 September 2026

নিরাপদ দুধ উৎপাদনে খামারিদের প্রশিক্ষণ

  • Reporter Name
  • Update Time : 02:59:41 pm, Wednesday, 20 May 2026
  • 238 Time View

ভেজাল দুধ রোধে কঠোর বার্তা, খামারিদের মাঝে দুধ সংগ্রহের পাত্র বিতরণ
পাবনা জেলা প্রতিনিধি :
দেশজুড়ে ভেজাল ও অস্বাস্থ্যকর দুধ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা উপজেলায় নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ে খামারিদের নিয়ে ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় ভেজাল দুধের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়।

ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ভাঙ্গুড়ার বিভিন্ন এলাকার খামারিরা অংশ নেন। দিনব্যাপী এ কর্মশালায় দুধ উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ ও পরিবহন পর্যন্ত প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, ভাঙ্গুড়া থানার তদন্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রোমানা আক্তার রোমিও, ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আরএম মোঃ রিয়াজুল ইসলাম, ডঃ ইমরান হোসেন, মনিটর মোঃ একরামুল হাবিব এবং এরিয়া ম্যানেজার মোঃ আসাদ আলী।

বক্তারা বলেন, বাজারে ভেজাল দুধের বিস্তার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। অসাধু চক্র অধিক লাভের আশায় দুধে ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল উপাদান মিশিয়ে মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলছে। এ অবস্থা থেকে উত্তরণে খামারিদের সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনিক নজরদারি আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।

প্রশিক্ষণে খামারিদের শেখানো হয় কীভাবে গাভীর পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ সংগ্রহ করতে হয়, কীভাবে দুধ সংরক্ষণ ও পরিবহন করলে জীবাণু সংক্রমণ কমে আসে এবং কীভাবে গাভীকে পুষ্টিকর খাদ্য ও আরামদায়ক পরিবেশ প্রদান করলে দুধের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধি পায়।

এসময় বক্তারা আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে খামারি, প্রশাসন ও ভোক্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের পক্ষ থেকে গাভীর দুধ সংগ্রহের জন্য বিশেষ পাত্র বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণে অংশ নেওয়া খামারিদের নগদ ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়।

স্থানীয় খামারিরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নিরাপদ দুধ উৎপাদনে আরও উৎসাহিত করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তা পেলেন রেঞ্জ ডিআইজির সম্মাননা ।

নিরাপদ দুধ উৎপাদনে খামারিদের প্রশিক্ষণ

Update Time : 02:59:41 pm, Wednesday, 20 May 2026