
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি: মোঃ গোলাম মোস্তফা
পাবনা-কে উত্তরবঙ্গের অন্যতম প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি বলেছেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক সমন্বয় এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে পাবনা আগামী দিনে উত্তরবঙ্গের অর্থনৈতিক ও যোগাযোগ কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছাবে।
সোমবার (১৮ মে) রাত ৮টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ-এর সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় জেলা প্রশাসক বলেন,
“একটি সংবাদ প্রকাশের আগে অবশ্যই বস্তুনিষ্ঠতা যাচাই করা জরুরি। গণমাধ্যম সমাজের দর্পণ। দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন,
“পাবনার উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়ন, পদ্মা সেতুর সুফল এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের ফলে খুব শিগগিরই পাবনা উত্তরবঙ্গের প্রবেশদ্বারে পরিণত হবে।”
অন্যদিকে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন,
“আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। সঠিক তথ্য তুলে ধরলে অপরাধ দমনে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।”
তিনি সাংবাদিকদের সার্বক্ষণিক তথ্য আদান-প্রদানের সুবিধার্থে মিডিয়া অফিসারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন,
“জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা নির্ঘুম পরিশ্রম করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।”
পাবনা প্রেসক্লাব-এর সভাপতি আখতারুজ্জামান আখতার-এর সভাপতিত্বে এবং সম্পাদক জহুরুল ইসলাম-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি শিবজিৎ নাগ, প্রবীণ সাংবাদিক মতিন খান, সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম ও সহ-সভাপতি এসএম আলাউদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় উপস্থিত সাংবাদিকরা নিজ নিজ গণমাধ্যমের পরিচয় তুলে ধরেন এবং উন্মুক্ত আলোচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত সমস্যা, মাদক, অবৈধ বালু উত্তোলন, সন্ত্রাস, প্লাস্টিক জ্বালানি, প্রশাসন-পুলিশ-সাংবাদিকদের সমন্বয়সহ সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে মতামত দেন।
ক্লাবের সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান স্বপন, মীর্জা আজাদ, সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা, দৈনিক সিনসা’র সম্পাদক এসএম মাহবুব আলম, দৈনিক নতুন বিশ্ববার্তা’র সম্পাদক শহীদুর রহমান শহীদ, একুশে টেলিভিশনের পাবনা প্রতিনিধি আলহাজ্ব রাজিউর রহমান রুমি, দি ডেইলি মর্নিং টাচ’র সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, দৈনিক আজকের ইতিহাস’র সম্পাদক আবু হাসনা মুহম্মদ আইয়ুব আলী, দৈনিক ইছামতি’র ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান বিপ্লব, একাত্তর টেলিভিশনের মুস্তাফিজুর রহমান রাসেল, এটিএন নিউজের রাইসুল ইসলাম রিজভী জয়, চ্যানেল টোয়েন্টিফোরের শাহীন রহমান, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কলিট তালুকদার, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজান তানজিল, এটিএন বাংলার মোবারক বিশ্বাস, এনটিভি অনলাইনের জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শিশির ইসলাম ও সাংবাদিক মাহফুজ আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী খালেদ হোসেন পরাগ, সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, সাবেক সম্পাদক সৈকত আফরোজ আসাদ, ক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মোস্তফা স্বতেজ, সাংবাদিক ও কলামিস্ট আবু বক্কার সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, দি ডেইলি স্টার’র আহমেদ হুমায়ুন কবীর তপু, দৈনিক বিবৃতি’র নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ডেইলি ইন্ডাস্ট্রির সৈয়দ আখতারুজ্জামান রুমি, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, রফিকুল ইসলাম সুইট, ক্রীড়া সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পী, পাবনার সময়ের সম্পাদক শীলা চৌধুরী, পাবনার বাণী’র সম্পাদক খন্দকার আছাদুজ্জামান মিলন, ডেইলি গ্লোবাল নেশনের আব্দুস সালাম, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রেজা নাবিল, দি ডেইলি সান-এর পারভিন সুলতানা, আনন্দ টেলিভিশনের সেলিম মোর্শেদ রানা, কালবেলা’র সরকার মোহাম্মদ গোলাম ফারুক, ঢাকার ডাক’র মামুন খন্দকার, দৈনিক স্পষ্টবাদী’র প্রধান প্রতিবেদক আলাউদ্দিন বিন কাশেম, প্রধান ফটোগ্রাফার তুহিন আব্দুল্লাহ, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন শাহীনুর রহমান, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদসহ পাবনায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ।
Reporter Name 



















