Dhaka 10:55 am, Friday, 30 October 2026

ঢাকার মোহাম্মদপুর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 11:17:27 pm, Friday, 15 May 2026
  • 411 Time View

এসআই সুব্রত সাহার নেতৃত্বে ভাঙ্গুড়া থানার বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টারঃ
পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এসআই সুব্রত সাহার নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে র‌্যাব-২ ও মোহাম্মদপুর থানার পুলিশের সহযোগিতায় ভাঙ্গুড়া থানার জিআর-২৬/০৯ (ভাঙ্গুড়া), মামলা নং-০৫, তাং-৩১/০৮/২০০৯, ধারা-৩০২/২০১/৩৪/১১৪ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী প্রভাত চন্দ্র দাস ওরফে প্রভারকে গ্রেফতার করা হয়।

দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয় বলে জানিয়েছে পুলিশ।

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামীকে ভাঙ্গুড়া থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে সফল এই অভিযানের জন্য স্থানীয় মহলে ভাঙ্গুড়া থানা পুলিশের প্রশংসা দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাবনায় পুষ্পপাড়া গরুর হাটে জোড়া খুন

ঢাকার মোহাম্মদপুর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Update Time : 11:17:27 pm, Friday, 15 May 2026