Dhaka 10:53 am, Friday, 30 October 2026

ফরিদপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 06:50:02 pm, Thursday, 14 May 2026
  • 286 Time View

পাবনা জেলা প্রতিনিধি।
পাবনার ফরিদপুর উপজেলা সফরে এসে জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন। শুরুতেই তিনি উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং পরে উন্মুক্ত আলোচনার সুযোগ করে দেন।

মতবিনিময় সভায় বক্তারা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, অস্বাস্থ্যকর দুগ্ধজাত খাদ্য উৎপাদন বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, চায়না দুয়ারী জাল উৎপাদন বন্ধ, রাস্তা ও খাল খনন, অবৈধ ইজারা বন্ধ, ইভটিজিং প্রতিরোধ, শিক্ষার মানোন্নয়ন এবং ফরিদপুর কেন্দ্রীয় খেলার মাঠ থেকে হাট অন্যত্র স্থানান্তরের দাবি জানান।

এছাড়াও এলাকায় ভয়াবহ মাদকদ্রব্যের বিক্রি ও সেবন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। জেলা প্রশাসকের আগমনে উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন।

সভায় জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন সমস্যার পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় তিনি উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাবনায় পুষ্পপাড়া গরুর হাটে জোড়া খুন

ফরিদপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : 06:50:02 pm, Thursday, 14 May 2026