Dhaka 1:47 pm, Monday, 14 September 2026

সাংবাদিক মোঃ মোশারফ হোসেন কে প্রকাশ্যে হত্যার হুমকি।

  • Reporter Name
  • Update Time : 11:04:33 pm, Sunday, 10 May 2026
  • 44 Time View

মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

খুলনার শিরোমণি বাজারের বণিক সমিতির সভাপতি শেখ রেজাউল হকের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রেসক্লাব খুলনা বিভাগ ও খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মোশারফ হোসেনকে প্রকাশ্যে হত্যার হুমকি ও অশ্লীল ভাষায় গালমন্দ করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলার সাংবাদিকদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, সাম্প্রতিক একটি বিষয় নিয়ে শেখ রেজাউল হক সাংবাদিক মোশাররফ হোসেনের সঙ্গে প্রথমে দুর্ব্যবহার করেন। পরে বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি ওই সাংবাদিক নেতাকে মেরে ফেলার হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।

ঘটনাটি ঘটার সময় সেখানে বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামসহ এলাকার বেশ কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তারা বিষয়টি দেখেছেন বলে নিশ্চিত করেছেন।

সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের মুখ বন্ধ করার চেষ্টা মানে গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার টুঁটি চেপে ধরা। একজন সাংবাদিক নেতার সঙ্গে এমন আচরণ বরদাস্ত করা হবে না।

তারা অবিলম্বে শেখ রেজাউল হককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। সাংবাদিক নেতাদের ভাষ্য, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে যে কেউ সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার সাহস পাবে।

এ ঘটনার পর থেকে শিরোমণি এলাকাসহ পুরো খুলনায় আলোচনার ঝড় বইছে। সচেতন নাগরিক সমাজ বলছে, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা দিতে প্রশাসনকে এখনই হার্ডলাইনে যেতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পার্বতীপুরে জাতীয় পার্টির সাংগঠনিক সফর ও আলোচনা সভা 

সাংবাদিক মোঃ মোশারফ হোসেন কে প্রকাশ্যে হত্যার হুমকি।

Update Time : 11:04:33 pm, Sunday, 10 May 2026