নলুয়ার বিলের পানি নিষ্কাশনে নতুন দিগন্ত

  • Reporter Name
  • Update Time : ১১:২১:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • 248 Time View

ফরিদপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন পাবনা -৩ এমপি মাওলানা আলী আছগার। ফরিদপুর উপজেলা প্রতিনিধি:-
পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া চিকনাই নদীর আমিন মেম্বরের বাড়ি থেকে নলুয়ার বিল পর্যন্ত ০.৪৮৫ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
প্রায় ১২ লাখ ৯১ হাজার ৭২৪ টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা আলী আছগার বলেন,
“খাল পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। কৃষি উৎপাদন বাড়বে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে।”
তিনি আরও বলেন, স্থানীয় জনগণকে এই প্রকল্পের সুফল যথাযথভাবে ব্যবহার করতে হবে, যাতে এলাকার অর্থনীতি ও কৃষি খাত আরও শক্তিশালী হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন এবং ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু তালেব, সেক্রেটারি আব্দুল হাই আল রাজি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বিনগর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, হাদল ইউপি চেয়ারম্যান শাহ আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। পুনঃখননের ফলে পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নলুয়ার বিলের পানি নিষ্কাশনে নতুন দিগন্ত

Update Time : ১১:২১:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬