চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৮:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • 305 Time View

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি
তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে চাটমোহরে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার মথুরাপুরে চাটমোহর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার শোয়েব রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার সাইদুর রহমান সাঈদ, সূর্যমুখী চাষী সুমন হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এখন সময়ের দাবি। বিদেশি ভোজ্যতেলের ওপর নির্ভরতা কমাতে সূর্যমুখীসহ বিভিন্ন তেলফসলের চাষ সম্প্রসারণে কৃষকদের আরও বেশি উৎসাহিত করতে হবে। তারা সূর্যমুখী চাষের অর্থনৈতিক গুরুত্ব ও সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন।

বক্তারা জানান, সূর্যমুখী তেল স্বাস্থ্যসম্মত ভোজ্যতেল হিসেবে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে। এতে থাকা অসম্পৃক্ত চর্বি, ভিটামিন-ই ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী। নিয়মিত ও পরিমিত ব্যবহারে এটি হৃদস্বাস্থ্যের জন্য সহায়ক হতে পারে, শরীরের খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে এবং ত্বক ও কোষ সুরক্ষায় সাহায্য করে।

এ সময় তারা বাজারে প্রচলিত ভোজ্যতেলের গুণগত মান সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। একই সঙ্গে সয়াবিন তেলের অপকারিতা এবং নিম্নমানের তেল ব্যবহারের ঝুঁকি সম্পর্কেও উপস্থিত কৃষক ও স্থানীয়দের অবহিত করা হয়।

বক্তারা আরও বলেন, নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং ভোজ্যতেলে স্বনির্ভরতা অর্জনে সূর্যমুখী চাষ সম্প্রসারণের বিকল্প নেই। মাঠ পর্যায়ে এ ধরনের প্রদর্শনী, মাঠ দিবস ও পর্যালোচনা সভা কৃষকদের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বনওয়ারীনগর বাজার যানজট নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন

Update Time : ০৭:৪৮:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬