Dhaka 2:19 pm, Monday, 14 September 2026

ঢাকায় আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি

  • Reporter Name
  • Update Time : 11:36:46 pm, Friday, 15 May 2026
  • 230 Time View

ভাঙ্গুড়া থানার অভিযানে মোহাম্মদপুর থেকে ধরা পলাতক সাজাপ্রাপ্ত আসামী

স্টাফ রিপোর্টারঃ
রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি। পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে অবশেষে গ্রেফতার হলো দীর্ঘদিনের পলাতক এক সাজাপ্রাপ্ত আসামী। চাঞ্চল্যকর এই অভিযানে স্থানীয় মহলে প্রশংসায় ভাসছে ভাঙ্গুড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ভাঙ্গুড়া থানার একটি চৌকস টিম। অভিযানে সিআর-১৮/২৩ (ভাঙ্গুড়া), ধারা- এনআই অ্যাক্ট ১৩৮ মামলার সাজাপ্রাপ্ত আসামী মোঃ ইসরাফিল হোসেনকে গ্রেফতার করা হয়।

দুঃসাহসিক এ অভিযানে নেতৃত্ব দেন ভাঙ্গুড়া থানার এসআই সুব্রত সাহা। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন পাবনার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল), র‌্যাব-২ মোহাম্মদপুর ক্যাম্প এবং মোহাম্মদপুর থানা, ডিএমপি’র সদস্যরা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওই আসামী রাজধানীতে আত্মগোপন করে অবস্থান করছিল। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। পরে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামীকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভাঙ্গুড়া থানায় নিয়ে আসা হয়েছে। সফল এ অভিযানের পর স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি ভাঙ্গুড়া থানা পুলিশের পেশাদারিত্ব ও তৎপরতার ভূয়সী প্রশংসা করছেন সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পার্বতীপুরে জাতীয় পার্টির সাংগঠনিক সফর ও আলোচনা সভা 

ঢাকায় আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি

Update Time : 11:36:46 pm, Friday, 15 May 2026