Dhaka 2:14 pm, Monday, 14 September 2026
“কণ্ঠরোধ নয়, অপসাংবাদিকতা ঠেকাতেই সাইবার আইন: আইনমন্ত্রী”

সাইবার আইন মানুষের কণ্ঠরোধ করতে নয়, অপসাংবাদিকতা রোধে করা হচ্ছে

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেই হলুদ সাংবাদিকতা ও চরিত্রহননের অপচেষ্টা নিয়ন্ত্রণে জোর আইনমন্ত্রীর

সাতক্ষীরা প্রতিনিধি :

বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় সরকার পুরোপুরি আস্থাশীল বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহননের অপচেষ্টাও নিয়ন্ত্রণ করা জরুরি।

রোববার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণবিষয়ক এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার আইন-২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটিকে সময়োপযোগী করতে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংশোধিত আইনের মাধ্যমে সাধারণ মানুষের বাক্‌স্বাধীনতা যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, সংশোধনী প্রস্তাবটি আরও যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ উপকমিটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে জাতীয় গণমাধ্যমের সম্পাদকদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া শুরু হয়েছে।

রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ অপরাধ করলে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বৃত্তায়ন এবং চাঁদাবাজি কঠোর হাতে দমনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অপরাধ দমনে দলীয় পরিচয় বিবেচনা না করার জন্য পুলিশ প্রশাসনকে ইতোমধ্যে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি

জমি নিবন্ধন খাতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ভালো পোস্টিং পাওয়ার জন্য সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। এ ধরনের নেতিবাচক ধারণা দূর করতে প্রথমবারের মতো ঢাকায় লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি পদ্ধতি চালু করা হচ্ছে।

তিনি বলেন, এই পদ্ধতির মাধ্যমে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। খুব দ্রুতই লটারি পদ্ধতি সারা দেশে বাস্তবায়ন করা হবে।

হরমুজ সংকটে আমদানি ব্যাহত, ‘সোলার বিপ্লবের’ তাগিদ

দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে এলএনজি ও সার আমদানি করা সম্ভব হচ্ছে না। এর ফলে কিছুটা সংকট তৈরি হয়েছে।

এই সংকট মোকাবিলা এবং দেশে টেকসই বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে দ্রুত ‘সোলার বিপ্লব’ ঘটানোর ওপর গুরুত্বারোপ করা হচ্ছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, বিএনপির কেন্দ্রীয় গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, তাজকিন আহমেদ চিশতি এবং সাতক্ষীরা প্রেসক্লাবের বর্তমান ও সাবেক সভাপতি আবুল কাসেম ও মমতাজ আহমেদ বাপীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এর আগে সকালে আইনমন্ত্রী জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পার্বতীপুরে জাতীয় পার্টির সাংগঠনিক সফর ও আলোচনা সভা 

“কণ্ঠরোধ নয়, অপসাংবাদিকতা ঠেকাতেই সাইবার আইন: আইনমন্ত্রী”

সাইবার আইন মানুষের কণ্ঠরোধ করতে নয়, অপসাংবাদিকতা রোধে করা হচ্ছে

Update Time : 11:46:56 pm, Sunday, 13 September 2026