Dhaka 6:03 am, Monday, 2 November 2026
জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ; হামলায় দুইজন আহত, ঘটনায় এলাকায় উত্তেজনা

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ২ 

  • Reporter Name
  • Update Time : 11:11:30 pm, Sunday, 13 September 2026
  • 89 Time View

কালিয়াকৈর (গাজীপুর )

উপজেলার চাতৈল ভিটি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মামুন খান ও আওলাদ হোসেন খান নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এ ব্যাপারে মামুন খান বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে,চাতৈল ভিটি এলাকার আনোয়ার হোসেনের ছেলে জিসান, চান মিয়া পীরের ছেলে মোহাম্মদ শাকিল, হীরামন খানের ছেলে আনোয়ার হোসেন,আব্দুল হামিদের ছেলে আরিফ, চান মিয়া পীরের ছেলে সুমন খান, এবং চান মিয়া পীরের ছেলে সজীব, বাদি মামুন খান তার অভিযোগে উল্লেখ করেছেন অভিযুক্তরা মামুন খান গংদের নিকট প্রতি শতাংশ জমি বিক্রিতে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। সেই টাকা না দেয়ায় মামুন গঙ্গরা গত শুক্রবার সেই জমিতে গেলে অভিযুক্তরা তাদের বেদম মারপিট করে জমি থেকে তাড়িয়ে দেয় এবং ১২,৫৭,৫০০ টাকা ছিনিয়ে নেয়।এ বিষয়টি জানতে অভিযুক্ত জিসানের মোবাইলে বারবার চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, এ বিষয়টি নিয়ে গত শুক্রবার উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ করা হয়েছিল। শনিবার সকালে শুনেছি সেখানে মারামারি হয়েছে এ ব্যাপারে এক পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পার্বতীপুরে যুব দিবস পালিত 

জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ; হামলায় দুইজন আহত, ঘটনায় এলাকায় উত্তেজনা

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ২ 

Update Time : 11:11:30 pm, Sunday, 13 September 2026