Dhaka 5:42 pm, Saturday, 7 November 2026

পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা

স্টাফ রিপোর্টার ঃ পার্বতীপুর উপজেলার উত্তর শালন্দার এলাকায় শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা। মাঠের পর মাঠ এখন সোনালি ধানে ভরে উঠেছে, আর সেই ধান ঘরে তুলতে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছে কৃষকরা। জানা গেছে, পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার এলাকায় আজ ৬ নভেম্বর বেলা ২ টার দিকে সরেজমিনে মাঠে গিয়ে দেখা যায়, কোথাও ধান কাটা শেষ হয়ে খড় শুকানো হচ্ছে, আবার কোথাও এখনো কাটা চলছে। কাটা ধানের আঁটি বেঁধে মাঠেই স্তূপ করে রাখছেন কেউ, কেউ আবার বাড়িতে নিয়ে যাচ্ছেন মাড়াইয়ের জন্য। এলাকার একাধিক কৃষকরা জানান, এবার আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকায় আমনের ফলন ভালো হয়েছে। বৃষ্টি ঠিকমতো হওয়ায় ধানের শীষ পুষ্ট হয়েছে। তবে ধান কাটার শ্রমিক সংকট আর মজরি

তবে ধান কাটার শ্রমিক সংকট আর মজুরি বেশি হওয়ায় কিছুটা চাপে আছেন তারা। উত্তর শালন্দারের কাশেম আলী জানায়, “কার্তিক মাস মানেই ঘরে ধান তোলার মাস। সারা বছরের কষ্টের ফসল এখন ঘরে আসছে, আর এ ধান দেখে মনের মধ্যে খুশি লাগছে। তবে ধান কাটা শেষ হলেই আবার, এসব জমিতে শুরু হবে সরিষা, গম ও সবজি চাষের প্রস্তুতি। তাই সময় মতো ধান ঘরে তুলতে তাড়াহুড়োয় পড়ে গেছি। তবে আর কিছু দিনের মধ্যে পুরো এলাকায় ধান কাটা পুরোদমে শুরু হয়ে যাবে বলে তারা জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা

Update Time : 07:54:13 pm, Friday, 6 November 2026