
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ ট্রান্সফোর্স অভিযান পরিচালনা করে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুনের নেতৃত্বে উপজেলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নওগাঁ এর অফিসার তাইজুল ইসলাম ও নিয়ামতপুর থানার সাব ইন্সপেক্টর এমদাদ, রজব আলী, এএসআই বুলবুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অভিযানে লবিন হেমরম (৩৯), রেন্টু দাস (৪৫) ও বিজয় দাস (৩৫)কে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। তারা উপজেলার কানাইল করবলা এলাকার বাসিন্দা।
এ ছাড়াও ভাবিচা পশ্চিমপাড়া গ্রামের রাশেদুল ইসলাম (৩০)কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পরে দণ্ডপ্রাপ্ত চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ আব্দুল আজিজ শেখ 

















