Dhaka 6:55 pm, Monday, 14 September 2026

গাজীপুর সদর থানার পুলিশের বিশেষ অভিযানে ১জন গ্রেফতার।

  • Reporter Name
  • Update Time : 07:19:33 pm, Friday, 29 May 2026
  • 194 Time View

মোঃ শাহ্ আলম সরকার                                               স্টাফ রিপোর্টার।                                                   গাজীপুর মহানগরীর সদর থানার পুলিশের বিশেষ অভিযানে ২টি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ২টি প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মে ২০২৬ তারিখ রাতে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় জিএমপি’র সদর থানাধীন ভারইল এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে।

অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড পিস্তলের গুলি এবং ১টি খালি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে আরও ১টি বিদেশি পিস্তল ও অতিরিক্ত গুলি উদ্ধার করা হয়।

এ সময় ২টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গাড়ি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মাহাবুর হাসান বাদশা (২২)। তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পার্বতীপুরে জাতীয় পার্টির সাংগঠনিক সফর ও আলোচনা সভা 

গাজীপুর সদর থানার পুলিশের বিশেষ অভিযানে ১জন গ্রেফতার।

Update Time : 07:19:33 pm, Friday, 29 May 2026