মহাসড়কে অটো চালকদের অবরোধ।

  • Reporter Name
  • Update Time : ১০:৪৩:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • 159 Time View

মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় অটোরিকশা চালকদের চলমান আন্দোলনের অংশ হিসেবে।

রোজ মঙ্গলবার (০৫ মে) সকালে মৌচাক স্কাউট রোড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

সকাল ১১ টায় আন্দোলনরত অটোরিকশা চালকরা বিভিন্ন দাবিতে একত্রিত হয়ে মৌচাক স্কাউট রোডের সামনে অবস্থান নেন এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। এসময় শতাধিক অটোরিকশা সড়কে অবস্থান নিতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশা চলাচলে বিভিন্ন বিধিনিষেধ ও প্রশাসনিক পদক্ষেপের প্রতিবাদে চালকরা এ আন্দোলন করছেন। আন্দোলনের কারণে কর্মস্থলগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে,আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাওগাতুল আলম বলেন এখানে দুটি গ্রুপ সড়কে অবস্থান নিয়েছিল। থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বনওয়ারীনগর বাজার যানজট নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

মহাসড়কে অটো চালকদের অবরোধ।

Update Time : ১০:৪৩:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ মে ২০২৬