Dhaka 6:47 pm, Tuesday, 15 September 2026

অবৈধ মাটিকাটায় লাগাম টানছে প্রশাসন

  • Reporter Name
  • Update Time : 05:12:02 pm, Saturday, 2 May 2026
  • 256 Time View

ভাঙ্গুড়ায় অবৈধ মাটিকাটায় কঠোর অভিযান: মহিষবাথানে ৫০ হাজার টাকা জরিমানা
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন—প্রশাসনের জিরো টলারেন্স বার্তা
নিজস্ব প্রতিনিধি, পাবনা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান আরও জোরালো হয়েছে। উপজেলার মহিষবাথান এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাটিকাটার দায়ে মো: শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মহিষবাথান গ্রামের বাসিন্দা এবং মো: আলহাজ্ব আফজাল প্রাং-এর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি অনুমতি ছাড়াই মাটি কেটে বিক্রি করে আসছিলেন, যা এলাকার কৃষিজমি ও পরিবেশের জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছিল।
প্রশাসনের নজরে এলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তাকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, অবৈধ মাটিকাটা একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, অন্যদিকে কৃষিজমি ধ্বংস করে খাদ্য নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলছে। এ কারণে এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ মাটিকাটা বন্ধে কঠোরতা না বাড়ালে গ্রামীণ পরিবেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি—আইন অমান্য করে অবৈধভাবে মাটি কাটলে কোনো ছাড় দেওয়া হবে না; কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফরিদপুরে শিশু হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামি গ্রেফতার

অবৈধ মাটিকাটায় লাগাম টানছে প্রশাসন

Update Time : 05:12:02 pm, Saturday, 2 May 2026