নিজে ঝলসে গেলেন, কোলে থাকা শিশুকে রেখে গেলেন জীবনের আলো!

  • Reporter Name
  • Update Time : ০২:১৪:২৫ অপরাহ্ণ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • 98 Time View

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
রাজবাড়ীতে শিশু সন্তানকে কোলে নিয়ে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের সাড়ে ৩ বছরের শিশুকন্যা সাফিয়াকে কোলে নিয়ে পাশের একটি দোকানে যাচ্ছিলেন সুমন মন্ডল। এ সময় হঠাৎ আকাশে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বাবার কোলে থাকা ছোট্ট শিশু সাফিয়া অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে। তবে এমন নির্মম ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, আকস্মিক বজ্রপাতে এ ধরনের মৃত্যুর ঘটনা দিন দিন বাড়ছে, যা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সবাইকে বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিজে ঝলসে গেলেন, কোলে থাকা শিশুকে রেখে গেলেন জীবনের আলো!

Update Time : ০২:১৪:২৫ অপরাহ্ণ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬