Dhaka 4:09 pm, Monday, 14 September 2026

ফরিদপুরে ‘বাড়ি ছাড়া বিধবা’ সংবাদে বিভ্রান্তি—সংবাদ সম্মেলনে প্রতিবাদ

  • Reporter Name
  • Update Time : 09:44:06 am, Thursday, 23 April 2026
  • 417 Time View

ফরিদপুর উপজেলা প্রতিনিধি ,পাবনা:
গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় প্রকাশিত “ফরিদপুরে বাড়ি ছাড়া বিধবা আমেনা সহযোগিতা চায়” শিরোনামের সংবাদ এবং ২০ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও সংবাদের প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, আমেনা খাতুনের জমি খলিশাদহ মৌজায় অবস্থিত, অপরদিকে তাদের জমি পাচুরিয়াবাড়ী মৌজায় হওয়ায় একে অপরের জমি দখলের প্রশ্নই ওঠে না। তারা বলেন, উক্ত পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদটি বিভ্রান্তিকর, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। এতে প্রকৃত ঘটনার সঙ্গে অসঙ্গতিপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে, যা সংশ্লিষ্ট ব্যক্তি ও এলাকার সুনাম ক্ষুণ্ন করেছে।
বক্তারা আরও অভিযোগ করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে ভুল তথ্য সরবরাহ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। যথাযথ যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ ও প্রচারে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে উক্ত সংবাদ ও ভিডিও প্রত্যাহার এবং সংশোধনের দাবি জানানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পার্বতীপুরে জাতীয় পার্টির সাংগঠনিক সফর ও আলোচনা সভা 

ফরিদপুরে ‘বাড়ি ছাড়া বিধবা’ সংবাদে বিভ্রান্তি—সংবাদ সম্মেলনে প্রতিবাদ

Update Time : 09:44:06 am, Thursday, 23 April 2026