
ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় চারটি কেন্দ্রে প্রায় দেড় হাজার পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অংশগ্রহণ করে তা শেষ করেছেন। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে মঙ্গলবার (২১ এপ্রিল) প্রথম দিনে শান্তিপূর্ণভাবে এই পরীক্ষার সমাপ্ত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার চারটি কেন্দ্র রয়েছে। পরীক্ষা কেন্দ্র গুলি ও পরীক্ষার্থীর সংখ্যা হল যথাক্রমে ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে মোট ৫০৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছে দুইজন। ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৫৫১ জন অনুপস্থিত রয়েছে তিনজন। ভাঙ্গুড়স মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ২২০ জন এই কেন্দ্রে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯ জন। অপরদিকে ভাঙ্গুড়া টেকনিকেল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯৫ জন অনুপস্থিত রয়েছে ৮ জন। প্রাপ্ত হিসেবে দেখা গেছে এই উপজেলায় চারটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪৭৩ জন। পরীক্ষা শুরুর দিনে অনুপস্থিত রয়েছে ৩১ শিক্ষার্থী। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমানের তত্ত্বাবধানে চারটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবেই প্রথম দিনের পরীক্ষার সমাপ্ত হয়েছে।
পরীক্ষার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এসএসসি সমমানের পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান জানান, সরকার নির্দেশিত নিয়ম শতভাগ বাস্তবায়নের মধ্য দিয়ে এই উপজেলায় প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ উপায়ে সমাপ্ত হয়েছে।
Reporter Name 



















