আইনশৃঙ্খলায় ঢিলেঢালা অবস্থা ভাঙতে ‘কঠোর বার্তা’—ঐক্যের ডাক এমপি শিমুলের

  • Reporter Name
  • Update Time : ০৭:৪২:৫৮ অপরাহ্ণ, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • 298 Time View

বিশেষ প্রতিনিধি পাবনা পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দ্রুত বিচার নিশ্চিত ও জননিরাপত্তা জোরদারে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
শনিবার (১৮ এপ্রিল) পাবনা সদর থানায় আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর থানার ওসি তারিকুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ এবং সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন ও পৌর প্রশাসক মো. মনিরুল ইসলাম।
সভায় মার্চ ও এপ্রিল মাসের প্রথমার্ধ পর্যন্ত মোট মামলা সংখ্যা, নিষ্পত্তির হার, আসামি গ্রেপ্তার এবং মাদক উদ্ধারের তথ্য তুলে ধরা হয়। উন্মুক্ত আলোচনায় বক্তারা জানান, মামলার তুলনায় নিষ্পত্তির হার কম থাকায় মুলতবি মামলা বাড়ছে, ফলে বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
এ সময় নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তদন্ত কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে পুলিশি সেবার মানোন্নয়ন, দ্রুত ও ন্যায়সংগত বিচার নিশ্চিতকরণ এবং জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় জোরদারের লক্ষ্যে গৃহীত সুপারিশ বাস্তবায়নের আশ্বাস দেন পুলিশ সুপার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বনওয়ারীনগর বাজার যানজট নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

আইনশৃঙ্খলায় ঢিলেঢালা অবস্থা ভাঙতে ‘কঠোর বার্তা’—ঐক্যের ডাক এমপি শিমুলের

Update Time : ০৭:৪২:৫৮ অপরাহ্ণ, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬