1. admin@kolomerdorpon.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

“ট্রাকের ধাক্কায় পর্যটক এক্সপ্রেসে তাণ্ডব: ১০ কোচ ক্ষতিগ্রস্ত, ৬ দরজা ছিটকে পুকুরে!”

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:
ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছে। রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঘষা লেগে ট্রেনটির অন্তত ১০টি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬টি কোচের দরজা ভেঙে রেললাইনের পাশে ও পাশের পুকুরে ছিটকে পড়ে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো যাত্রী বা স্থানীয় ব্যক্তি হতাহত হননি।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে চন্দনাইশের খানহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী।
তিনি জানান, ট্রেনটি চট্টগ্রামের পটিয়া স্টেশন অতিক্রম করার পর চন্দনাইশ এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে শোভন চেয়ার কোচের অন্তত ছয়টি দরজা সম্পূর্ণ ভেঙে পড়ে এবং আশপাশে ছিটকে যায়।
ঢাকা থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে আসা ট্রেনটির কক্সবাজার পৌঁছানোর কথা ছিল দুপুর ২টা ৪০ মিনিটে। তবে দুর্ঘটনার কারণে ট্রেনটি পৌঁছায় বিকেল সাড়ে ৪টার দিকে।
কক্সবাজার পৌঁছানোর পর ক্ষতিগ্রস্ত দরজাগুলো তাৎক্ষণিকভাবে আংশিক মেরামত করা হয় এবং অতিরিক্ত দুটি কোচ যুক্ত করে ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে। ফলে নির্ধারিত সময়ের তুলনায় ট্রেন ছাড়তে বিলম্ব হয় প্রায় ৩ ঘণ্টা। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের পরিবর্তে ট্রেনটি রাত প্রায় ১০টা ৩০ মিনিটে ছেড়ে যায়।
কক্সবাজার ক্যারেজ ডিপোর সহকারী উপ-প্রকৌশলী (রেল যান পরীক্ষক) আব্দুল জলিল জানান, দুর্ঘটনায় ট্রেনটির ১০টি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬টির দরজা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বাকি কোচগুলো আংশিক ক্ষতিগ্রস্ত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost