মধ্যরাতে ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান

  • Reporter Name
  • Update Time : ১২:১৭:৪০ অপরাহ্ণ, রবিবার, ১০ মে ২০২৬
  • 55 Time View

৭০০ কেজি ভেজাল দুধ ও ৭৩ কেজি জেলি ধ্বংস, দুইজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি , পাবনা :
পাবনার ভাঙ্গুড়া উপজেলা উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহানগর এলাকায় ভেজাল দুধ তৈরির কারখানায় মধ্যরাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও জেলি জব্দ করেছে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট। এ সময় দুইজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার (০৯ মে ২০২৬) রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহানগর এলাকায় অসাধু চক্র ভেজাল উপকরণ মিশিয়ে দুধ তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জেলি উদ্ধার করা হয়।

অভিযানে সেনগ্রাম, চাটমোহর এলাকার মোঃ সাকায়াত আলী (৪০), পিতা মৃত আকবর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে শাহানগর এলাকার মোঃ সুমন আলী, পিতা জমশেদ আলীকে একই ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় ৭৩ কেজি জেলি ও প্রায় ৭০০ কেজি ভেজাল মিশ্রিত দুধ জব্দ করা হয়। পরে জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে জব্দকৃত সকল ভেজাল দুধ ও জেলি ধ্বংস করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬৪ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মধ্যরাতে ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান

Update Time : ১২:১৭:৪০ অপরাহ্ণ, রবিবার, ১০ মে ২০২৬