কালিয়াকৈরে অনুমোদনহীন জ্বালানি তেল বিক্রি, ভ্রাম্যমান আদালতের অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৬:২৮:০৯ অপরাহ্ণ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • 107 Time View

‎ জুয়েল হোসেন, নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর সুরিচালা এলাকায় অনুমোদনহীনভাবে খোলা বাজারে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে।
‎সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিট থেকে ৫টা পর্যন্ত জেলা এনএসআই, গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে সিনাবহ রোড সুরিরচালা এলাকার মনিরের হোন্ডা সার্ভিসিং সেন্টারে এ অভিযান চালানো হয়।
‎অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ব্যবসায়ী মোসাঃ সুরমা আক্তার (২৮)-কে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।
‎অভিযানকালে দেখা যায়, প্রতি লিটার ডিজেল ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছিল, যেখানে নির্ধারিত মূল্য ছিল ১১৫ টাকা।
‎ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. ফখরুল হোসাইন এবং উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার।
‎জেলা এনএসআই, গাজীপুর জানায়, এ বিষয়ে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয় এবং এনএসআই সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে নজরদারি অব্যাহত রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কালিয়াকৈরে অনুমোদনহীন জ্বালানি তেল বিক্রি, ভ্রাম্যমান আদালতের অভিযান

Update Time : ০৬:২৮:০৯ অপরাহ্ণ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬