Dhaka 7:19 pm, Tuesday, 24 November 2026

বাংলাদেশে নৈরাজ্য-নাশকতা প্রতিরোধে শহীদ বুলবুল সরকারি কলেজ ছাত্রদলের আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : 07:12:56 pm, Tuesday, 24 November 2026
  • 22 Time View

পাবনা প্রতিনিধি: বাংলাদেশে নৈরাজ্য, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলা, সাধারণ শিক্ষার্থীদের সচেতন করা এবং শিক্ষাঙ্গনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পাবনার শহীদ বুলবুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের চর্চা, শিক্ষার্থীদের অধিকার, রাজনৈতিক সচেতনতা এবং সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হবে জ্ঞানচর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সহাবস্থানের কেন্দ্র। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা যেন শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

সভায় সভাপতিত্ব করেন শহীদ বুলবুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাব্বির হোসেন তুহিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শাখা ছাত্রদলের ছাত্রনেতা আব্দুর রাহিম রোহান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠার লক্ষ্যেই এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাংলাদেশে নৈরাজ্য-নাশকতা প্রতিরোধে শহীদ বুলবুল সরকারি কলেজ ছাত্রদলের আলোচনা সভা

বাংলাদেশে নৈরাজ্য-নাশকতা প্রতিরোধে শহীদ বুলবুল সরকারি কলেজ ছাত্রদলের আলোচনা সভা

Update Time : 07:12:56 pm, Tuesday, 24 November 2026