Dhaka 11:16 am, Wednesday, 25 November 2026

রাতের আঁধারে সিডিএর বালুর মাঠে অবৈধ স্থাপনা, ফ্ল্যাটপ্রতি ৩০-৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : 11:06:59 am, Wednesday, 25 November 2026
  • 14 Time View

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর লিংক রোড ইপিজেড-আকমুল আলী সিডিএ বালুর মাঠে রাতের আঁধারে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সক্রিয় চক্র সাংবাদিক, মানবাধিকারকর্মী ও রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে আসছে। এমনকি সেখানে নির্মিত প্রতিটি ঘর বা ফ্ল্যাট বরাদ্দের নামে ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

২৪ নভেম্বর সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিডিএর খালি জায়গায় রাতের আঁধারে গড়ে তোলা হচ্ছে বিভিন্ন অবৈধ স্থাপনা। সাংবাদিকদের প্রশ্নের মুখে নির্মাণকাজে সংশ্লিষ্ট কয়েকজন নিজেদের অসহায় ও দরিদ্র দাবি করে জানান, মাথা গোঁজার ঠাঁই তৈরি করতেই তারা সেখানে ঘর নির্মাণ করছেন।

তবে স্থানীয়দের অভিযোগ, বিষয়টি কেবল অসহায় মানুষের আশ্রয় তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ দখল-বাণিজ্যের চক্র। তাদের দাবি, বিভিন্ন পরিচয় ও প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে সরকারি জায়গা দখল করা হচ্ছে। পরে এসব স্থাপনা বা ফ্ল্যাটের নামে অর্থ আদায় করা হচ্ছে। ফলে সরকারি সম্পত্তি দখলকে কেন্দ্র করে একটি বাণিজ্যিক কর্মকাণ্ড গড়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকৌশলী তারেক সাহেব গণমাধ্যমকে বলেন, অতি শিগগিরই অভিযান পরিচালনার মাধ্যমে এসব অবৈধ ঘর ও স্থাপনা উচ্ছেদ করা হবে।

অন্যদিকে, ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি মূলত সিডিএর দেখার কথা। তবে ঘটনাস্থলের তথ্য ও অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এখন স্থানীয়দের প্রশ্ন, সরকারি জায়গা দখল করে যদি অর্থের বিনিময়ে ঘর বা ফ্ল্যাট বরাদ্দের অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে এর নেপথ্যে থাকা ব্যক্তিরা কারা? কারা সরকারি সম্পত্তি দখল করে এমন বাণিজ্য চালিয়ে যাচ্ছে? শুধু উচ্ছেদ অভিযান নয়, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দখল-বাণিজ্যের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাতের আঁধারে সিডিএর বালুর মাঠে অবৈধ স্থাপনা, ফ্ল্যাটপ্রতি ৩০-৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

রাতের আঁধারে সিডিএর বালুর মাঠে অবৈধ স্থাপনা, ফ্ল্যাটপ্রতি ৩০-৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

Update Time : 11:06:59 am, Wednesday, 25 November 2026