Dhaka 3:16 pm, Wednesday, 25 November 2026

সুনামগঞ্জে এসআরবি-৯-এর অভিযানে ৭ হাজার ১৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : 02:28:55 pm, Wednesday, 25 November 2026
  • 18 Time View

এরশাদুল হক স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে ৭ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন মল্লিকপুর এলাকায় আব্দুজ জহুর সেতুর পাশের সিএনজি স্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মল্লিকপুর এলাকার আব্দুজ জহুর সেতুর পাশের সিএনজি স্ট্যান্ডে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তির সঙ্গে থাকা একটি কালো রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ৩৭টি কালো রঙের বায়ুরোধক প্যাকেট থেকে ৭ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম জুয়েল মিয়া (৪৪)। তিনি তাহিরপুর উপজেলার কাউকান্দি গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে তাঁকে উদ্ধার করা ইয়াবাসহ সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুনামগঞ্জে এসআরবি-৯-এর অভিযানে ৭ হাজার ১৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জে এসআরবি-৯-এর অভিযানে ৭ হাজার ১৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : 02:28:55 pm, Wednesday, 25 November 2026