Dhaka 6:27 pm, Sunday, 22 November 2026

পার্বতীপুরে ২৮ বছরেও পেলনা বিল্ডিং টিনসেটে অতিষ্ঠ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার ঃ আজ সোমবার ১৭ নভেম্বর বেলা ২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নের তাজনগর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা বালিকা উচ্চ বিদ্যালয়ের কোনো পাকা অবকাঠামো নেই। স্কুল টি স্থাপিত ১৯৯৮ খ্রিস্টাব্দে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. জেসমিন আক্তার জানান, বিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। এছাড়াও শিক্ষক-কর্মচারী রয়েছেন প্রায় ২১ জন। ঐ স্কুলে
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলটি পুরোপুরি টিনশেডের। দুপুরে টিনের গরমে শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে পড়ে। বিদ্যালয়ের চারপাশে কোনো বাউন্ডারি নেই, ফলে জমি নিয়ে প্রায়ই অসুবিধায় পড়তে হয় শিক্ষার্থীদের। শ্রেণিকক্ষের সংখ্যা শিক্ষার্থীর তুলনায় পর্যাপ্ত নয়। এ নিয়ে প্রধান শিক্ষক গত ২১/১০/২০২৬ তারিখে উপজেলার প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা বরাবর পুরাতন ভবন সংস্কারের জন্য আবেদন করে। ঐ আবেদনে উল্লেখ করেন,বিদ্যালয়টি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ২০১৪ সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে অনুমতি পায়। ২০১২ সাল / ২০২৩ সালে মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগসহ মঞ্জুরি পায়। ২০২৩ সালে মাধ্যমিক পর্যায়ে এমপিওভূক্ত হয়। যার
ইআইআই এন নং ১২১০০৮,কোড নং ৯৩০০
অর্থাৎ স্কুলটির এমপিওভুক্ত হলেও ভবনের জন্য সরকারি কোনো বরাদ্দ এখনো পায়নি। তবে
প্রধান শিক্ষক জেসমিন আরা বলেন, অধিকাংশ শিক্ষক বেতন পেলেও কয়েকজন শিক্ষক এখনো বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছে। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট আমাদের দাবি, দ্রুত পুরাতন ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণ এবং স্কুলের বাউন্ডারি দেওয়ায় জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এছাড়াও স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকদের একই অভিযোগের কথা তুলে ধরেন, গ্রামে নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে গড়ে ওঠা, এই প্রতিষ্ঠানটিকে অবহেলা না করে দ্রুত অবকাঠামো উন্নয়নে বরাদ্দ দেওয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি । এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মেরাজুল ইসলাম বলেন, স্কুলের উন্নয়নের ক্ষেত্রে আমার সর্বত্র সহোযোগিতা থাকবে। তবে অবকাঠামোর ক্ষেত্রে সরকারি প্রক্রিয়ায় ক্রমাগত ধাপ অনুসরণ করার কথা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পার্বতীপুরে ২৮ বছরেও পেলনা বিল্ডিং টিনসেটে অতিষ্ঠ শিক্ষার্থী

Update Time : 09:43:28 am, Wednesday, 18 November 2026