Dhaka 6:58 pm, Sunday, 22 November 2026

পীরপুরে ইছামতী নদীর কচুরিপানা অপসারণে পরিচ্ছন্নতা অভিযান।

  • Reporter Name
  • Update Time : 08:57:48 am, Sunday, 22 November 2026
  • 37 Time View

দৈনিক কলমের দর্পণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন……..

নিজস্ব প্রতিনিধি , পাবনা।

আমাদের নদী, আমরাই পরিষ্কার করি, এই স্লোগানকে সামনে রেখে পাবনার আতাইকুলা পীরপুরে গ্রামে ইছামতী নদীর কচুরিপানা অপসারণে পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সাকো গ্রাম উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অভিযানে অংশ নেন পীরপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্বতঃস্ফূর্তভাবে নদীতে নেমে কচুরিপানা অপসারণের পাশাপাশি নদী ও পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন তারা।

আয়োজকরা জানান, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়া এবং পরিবেশ দূষণ রোধে স্থানীয়দের সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু এক দিনের পরিচ্ছন্নতা অভিযান নয়, নদীকে দূষণমুক্ত রাখতে নিয়মিত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তাদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে নদী রক্ষার দায়িত্ববোধ বাড়বে এবং ইছামতী নদী ফিরে পাবে তার স্বাভাবিক পরিবেশ।

নদী ও পরিবেশ রক্ষায় ব্যক্তি, সামাজিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পীরপুরে ইছামতী নদীর কচুরিপানা অপসারণে পরিচ্ছন্নতা অভিযান।

Update Time : 08:57:48 am, Sunday, 22 November 2026